বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নেত্রকোণায় ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদককে পিটিয়ে হত্যা আহত ১

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহঃ
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন আওমীলীগের বর্তমান সাধারণ সম্পাদক মফিজ আলীকে পিটিয়ে হত্যা করেছে দুবৃত্ত্বরা। গত শনিবার ( ১১ সেপ্টেম্বর ) সকাল আনুমানিক সাড়ে ১০ টার
দিকে শিবনগর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায় কিছুদিন পূর্বে নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর
গ্রামের আনোয়ার হোসেনকে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা হত্যা করে। মকবুল হোসেন বাদী হয়ে সোহেল মিয়া, মরম আলী, আনিসুর রহমান, স্বপন মিয়াসহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর বাদী পক্ষের লোকজন আসামীদের ৯টি বাড়ী ঘর ভাংচুর করে ও লোটপাট করে আনুমানিক এক লক্ষ টাকার
মালামাল নিয়ে যায়। কিছুদিন পরে আসামীদের লোটপাট করে নিয়ে যাওয়া মালামাল গোপনসূত্রে সন্ধান
পায় আসামীপক্ষের লোকজন। সন্ধান পাওয়া কিছু মালামাল উদ্ধার করে। বাকী মালামাল উদ্ধারের জন্যে আওমীলীগের সাধারণ সম্পাদক মফিজ আলী ও ওমর আলী (সৌদি প্রবাসী) শিবনগর কান্দাপাড়া বাজারে গেলে তাদের দুজনকে বাদীপক্ষের ১০/১৫ জন লোকে শিবনগর গ্রামে নিয়ে এলোপাতারীভাবে মারপিট করে। ঘটনাস্থলেই আওমীলীগের সাধারণ সম্পাদক মফিজ আলী নিহত হয় ও ওমর আলী (সৌদি প্রবাসী) কে গুরুতর অবস্থায় নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে ওমর আলী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে কলমাকান্দা থানার ইন্সপেক্টর তদন্ত হাবিবুল্লাহ খান বলেন,এখনো মামলা হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল নেত্রকোণায় প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com