শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১ পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫ মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ

নেত্রকোণায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি উদ্যোগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের শুভ উদ্বোধন

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহঃ স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বেসরকারী সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে মালনীস্থ প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নাররের শুভ উদ্বোধন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।এ উপলক্ষ্যে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিধি মেনে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বেগম রোকেয়ার সভাপতিত্বে কর্মসূচি পরিচালক স্বপন কুমার পালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাবলম্বীর উপ-পরিচালক কাজী ছহুল আহমেদ, কর্মসূচি পরিচালক কৃষিবিদ আলতাফুর রহমান সেলিম, গোলাম মোস্তফা রেজু, জেলা সমন্বয়কারী সঞ্জয় কুমার সরকার ও ব্যবস্থাপক কোহিনুর
বেগম প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথি কাজি মোঃ আবদুর রহমান বলেন, বিভিন্ন অফিস আদালত ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর কর্নার স্থাপন করার পাশাপাশি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নারের উদ্দেশ্য সফল হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com