বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নেত্রকোণা জেলা প্রশাসকের কাছে লন্ডন প্রবাসী যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার তুহিন আহম্মদ খানের অক্সিজেন সিলিন্ডার প্রদান

Reading Time: < 1 minute

কামরুল হাসান,ময়মনসিংহ:
নেত্রকোণা জেলা প্রশাসকের কাছে লন্ডন প্রবাসী যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার তুহিন আহম্মদ খানের অক্সিজেন সিলিন্ডার প্রদান কামরুল হাসান, ময়মনসিংহঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে লন্ডন প্রবাসী যুবলীগ নেতা পূর্বধলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার তুহিন আহম্মদ খান মহামারী করোনায় শ্বাসকষ্ট আক্রান্ত অসুস্থ রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসকের নিকট ১৪টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। এ উপলক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ্ আল মাহমুদের সভাপতিত্বে
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুমের সঞ্চালনায় অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার তুহিন আহম্মদ খান বলেন, প্রাথমিক অবস্থায় পূর্বধলা হাসপাতালের জন্য ৭টি, নেত্রকোনা জেলা ছাত্রলীগের জন্য ৩টি এবং রেডক্রিসেন্ট ও পূর্বধলা হেল্প লাইনের জন্য ৪টি মোট ১৪টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করলাম। তিনি সমাজের প্রতিটি বিত্তবান ব্যাক্তিকে এ ধরণের সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসার আহবান জানান। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ উত্তম পাল, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ডাঃ মুহাম্মদ শাহীন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, পূর্বধলা উপজেলা কৃষক লীগের সভাপতি আইয়ুব আলীসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com