বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক, ৩ মাদকসেবীর কারাদণ্ড রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ পাবনার ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক রাজশাহীর গোদাগাড়ীর পদ্মার তীর থেকে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন পাবনায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন পাবনা ফরিদপুরে পুলিশের অভিযানে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী গ্রেফতার

পাবনার ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

পাবনার ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Reading Time: < 1 minute

ওহিদুল ইসলাম সোহেল, ঈশ্বরদী পাবনা :
পাবনার ঈশ্বরদীতে পদ্মার ভাঙন, চরাঞ্চল ও ফসলি জমি রক্ষায় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধের সুরক্ষার দাবিতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকার ফটু মার্কেটে সড়কে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. কবির হোসেন। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, চরাঞ্চল ও কৃষিজমি রক্ষার পাশাপাশি পদ্মার ভাঙন প্রতিরোধে নির্মিত বাঁধ সুরক্ষিত রাখা জরুরি। অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙনের ঝুঁকি বাড়ার পাশাপাশি ফসলি জমি ও কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা তাঁদের।
কর্মসূচিতে বক্তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে চরাঞ্চল, কৃষিজমি ও বাঁধ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. রঞ্জু হোসেন, সমাজসেবক আব্দুল খালেক খাঁ, মনসুর মন্ডল, হিটলু হোসেন, রানা হোসেন ও আশাদুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com