বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক, ৩ মাদকসেবীর কারাদণ্ড রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ পাবনার ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক রাজশাহীর গোদাগাড়ীর পদ্মার তীর থেকে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন পাবনায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন পাবনা ফরিদপুরে পুলিশের অভিযানে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী গ্রেফতার

পাবনার ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক, ৩ মাদকসেবীর কারাদণ্ড

এ সময় আটক মাদক কারবারির কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

Reading Time: < 1 minute

ওহিদুল ইসলাম সোহেল, ঈশ্বরদী পাবনা :
পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবী ও এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় আটক মাদক কারবারির কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামে ডিএনসির ঈশ্বরদী ‘খ’ সার্কেলের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন জয়নগর গ্রামের আব্দুল মজিদের ছেলে মেহেদি হাসান (২৭), আকরামের ছেলে সুমন (১৯) ও আব্দুস সামাদের ছেলে মাসুদ রানা (২৯)।
এদিকে, একই গ্রামের মৃত রবিউল সরদারের ছেলে মো. শান্ত হোসেনকে (২৮) মাদক কারবারের অভিযোগে আটক করা হয়। তাঁর কাছ থেকে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিন মাদকসেবীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আব্দুর রহিম জানান, মাদক কারবারি মো. শান্ত হোসেনের বিরুদ্ধে অধিদপ্তরের উপপরিদর্শক মো. শের আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com