বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

News Headline :
নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক রাজশাহীর গোদাগাড়ীর পদ্মার তীর থেকে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন পাবনায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন পাবনা ফরিদপুরে পুলিশের অভিযানে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী গ্রেফতার কুষ্টিয়ায় এসআরবি’র অভিযানে ৯৮ বোতল এস্কাফসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে এলো ইউরেনিয়ামের আরও একটি চালান শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে পুরস্কৃত রাসিক পাবনার আমিনপুরে নিখোঁজ ব্যবসায়ীর আগুনে পোড়া লাশ মিলল হলুদ ক্ষেতে

পাবনায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাবনায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় আলোচনা সভা ও বন্যাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় গোপালপুর লাহেরিপাড়ার পাবনা জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জেলা যুবদলের সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানার নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, সাবেক জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু ওবায়দা শেখ তুহিন, আনিসুল হক বাবু, মোসাব্বির হোসেন সঞ্জুসহ প্রমুখ নেতৃবৃন্দ। এর আগে পাবনা জেলার বিভিন্ন উপজেলা ও বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ঢোল, বাদ্যযন্ত্র, দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার-ফেষ্টুন নিয়ে র‌্যালীসহ দলীয় কার্যালয়ে সমবেত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মনির আহমেদ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com