রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

News Headline :
বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার রাজশাহী বিভাগে ৫ জেলায় শুরু তিন সপ্তাহের বিশেষ হাম টিকাদান কর্মসূচি পাবনা জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসকে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক সংবর্ধনা পাবনায় বড় ধরণের হামের কোন সংক্রমন নেই টিকাদান কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে-স্বাস্থ্য সচিব পাবনায় এমপি শিমুল বিশ্বাসের বাসায় স্বাস্থ্য সচিবের সৌজন্য সাক্ষাৎ ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে রাসায়নিক সতর্কতা, সরানো হলো কর্মীদের রাজশাহী প্রেসক্লাব থেকে সেচ্ছায় অব্যাহতি নিলেন রেজাউল করিম ও শামসুল রহমান প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে — তথ্যমন্ত্রী পাবনায় এ বি ট্রাস্ট পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও বৃক্ষ রোপন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন হাম প্রতিরোধে রাজশাহীতে বিশেষ কর্মসূচি, টিকা দেবে রাসিক হাম মোকাবিলায় প্রস্তুত রাজশাহী, বললেন রাসিক প্রশাসক

পাবনায় এমপি শিমুল বিশ্বাসের বাসায় স্বাস্থ্য সচিবের সৌজন্য সাক্ষাৎ

Reading Time: < 1 minute

স্বাস্থ্যখাতে উন্নয়ন নিয়ে মতবিনিময় পাবনায় এমপি শিমুল বিশ্বাসের বাসায় স্বাস্থ্য সচিবের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদদাতা:

পাবনায় রবিবার (৫ এপ্রিল ২০২৬) সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান। তিনি পাবনা সদর আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এর বাসভবনে এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং পাবনা জেলার সার্বিক উন্নয়ন, বিশেষ করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় স্বাস্থ্যখাতের বিদ্যমান চ্যালেঞ্জ, হাসপাতালের সেবার মান বৃদ্ধি, চিকিৎসা অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় হয়।

এছাড়াও এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে পাবনা জেলার স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com