শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রাজশাহী বিভাগে ৫ জেলায় শুরু তিন সপ্তাহের বিশেষ হাম টিকাদান কর্মসূচি

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী বিভাগের পাঁচটি জেলায় শিশুদের জন্য তিন সপ্তাহব্যাপী বিশেষ হাম (মিজলস) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তুলনামূলক বেশি সংক্রমণপ্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রোববার সকাল ৯টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আজ রবিবার থেকে শিশুদের জন্য তিন সপ্তাহব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হলো। এ কর্মসূচির আওতায় মোট ৫৬ হাজার ৬০০ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, কর্মসূচির প্রথম দিনে ২৭টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এদিন ৫ হাজার ৬০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

টিকাদান কেন্দ্রগুলোর পরিবেশ সম্পর্কে জেলা প্রশাসক বলেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে কার্যক্রম এগিয়ে যাচ্ছে। অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের শিশুদের কেন্দ্রে নিয়ে আসছেন।

সংশ্লিষ্টরা জানান, কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। এখন পর্যন্ত টিকা নিতে কারও কোনো অনীহা লক্ষ্য করা যায়নি। ফলে সার্বিকভাবে কার্যক্রমটি উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত পরিবেশে পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যায়ক্রমে সব কেন্দ্রেই টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com