বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

পাবনা সাঁথিয়ায় দীর্ঘদিন ধরে ডাক্তারির নামে ভুয়া চিকিৎসা দেওয়ার কারণে মানুষ সর্বশান্ত হচ্ছে 

Reading Time: 2 minutes

মজিবুল হক লাজুক, পাবনা:
পাবনার সাঁথিয়া নাগডেমরা ইউনিয়নের সোনাতলা নতুনপাড়া শাহজাহান নামে একজন সাধারণ ব্যাক্তি ডাক্তার সেজে নামের আগে প্রফেসর ডাঃ শাহজাহান আলী নাম দিয়ে গ্রামের সহজ সরল মানুষকে ভুয়া চিকিৎসা দিচ্ছে। সাঁথিয়ার কোন প্রশাসনই তার এই মিথ্যার চিকিৎসার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলোনা বলে সর্বশান্ত হওয়া নাম প্রকাশ্যে অনেচ্ছুক রোগীরা অভিযোগ করেন। গতকাল  ভুয়া কবিরাজ শাহজাহান চিকিৎসার নামে মানুষকে চুন, পানি এবং ময়লা দূষিত পানি পায়ে লাগিয়েই ৭ শ, ১৫ শ টাকা ফি আদায় করছেন। পাবনা থেকে আগত সাংবাদিকেরা ক্যামেরা ধরলে তিনি সটকে পড়েন ক্যামেরা দেখা যাচ্ছে সেই দৃশ্যটি। সাংবাদিকদের মেনেজ করতে উক্ত ভুয়া কবিরাজ প্রায় ৭-৮ জন মানুষকে দালালি করার জন্য রেখেছেন। সে সকল দালালরা সাংবাদিকদের টাকা দিয়ে মেনেজ করতে চান। এবং তিনি বলেন আমাকে কোন প্রশাসন কোন টিউএনও  পর্যন্ত কিছু করতে পারেনি এবং বর্তমানেও কিছু করতে পারবেনা ইনশাল্লাহ। এদিকে অসংখ্য মৃত্যু শয্যায় রোগীরা শাহাজাহানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন ঐ ভুয়া কবিরাজকে যেন্ত মাটি দেওয়া উচিত। আমার জীবনটা ফানাফিল্লা করে দিছে ঐ ভুয়া শাজাহান। এই শাহজাহানের কাছে অনেক ভুয়া লাইসেন্স বিহীন কোম্পানী শরবত নিয়ে আসেন। এই শরবত গুলোর প্যাকেটের গায়ে লেখা আছে সাড়ে ৭ শত টাকা দাম অথচ নিজে হাতে তৈরি করে আকর্ষনীয় প্যাকেট লাগিয়ে উক্ত সিরাপগুলো এই শাহাজাহানের মতো ভুয়া কবিরাজের কাছে বিক্রি করে যাচ্ছে। এ যেন মগের মূল্যক প্রশাসন দেখেও না দেখার ভান করছে। একজন রোগী বা সাংবাদিক গেলে তার সাজানো কয়েকজন দালাল রোগীকে ভুলিয়ে ভালিয়ে ভুয়া করিবাজের কাছে নিয়ে যান এবং সাংবাদিকদের মেনেজ করার জন্য ঐ সকল দালালরা উঠে পরে লাগেন। পাবনার প্রত্যন্ত গ্রাম থেকে সহজ সরল জন্ডিসে আক্রান্ত রোগীরা এখানে আসলেই মিথ্যা চিকিৎসা দেয় এবং মোটা অংকের টাকা জোর করে হাতিয়ে নেয়। এ ব্যপারে সাঁথিয়া হাসপাতালের একজন চিকিৎসকের সাথে কথা হলে তিনি বলেন ঐ কুখ্যাত প্রতারক রোগী মারার ডাকাত শাহজাহান কোন খুটির জোরে মিথ্যা চিকিৎসা দিয়ে আসছে আমরা তা জানিনা। ঐ সকল ভুয়া মিথ্যা চিকিৎসক বলবোনা কবিরাজও বলবোনা ব্যাক্তিকে আইনের আওতায় নিয়ে এসে সম্পূর্ণ রুপে চিকিৎসা বন্ধ করে দেওয়া উচিত। ভুয়া চিকিৎসক শাহজাহান বলেন আমি প্রতিমাসে ইউএনও এ্যাসিল্যান্ড এবং থানার ওসিকে মাসোহারা দিয়ে থাকি আপনার লেখায় কোন কাজ হবেনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com