বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

পুঠিয়ায় যাত্রীবাহি বাস উল্টে নিহত ১ আহত ২৫

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় পদ্মা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ সময় চালক হেলপারসহ আহত হয়েছেন আরও ২৫ জন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুঠিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন।
শুক্রবার (১৯) আগস্ট দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ এলাকায় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একাই উল্টে এ ই হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (৪৫)। তার বাবার নাম রহমান আলী। তিনি পিরোজপুর জেলার বাসিন্ধা।
বিড়ালদহ এলাকার প্রত্যক্ষদশী জাকির হোসেন বলেন, রাত ২টার দিকে বিকট শব্দ শুনে আমরা ছুটে আসি। এরপর দেখতে পাই বাসটি সড়কের পাশে উল্টে পড়ে আছে। বাসের বেশীর ভাগ যাত্রীরা গুরুতর আহত হয়ে পড়ে আছেন। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে স্থানীয়দের সহয়তায় গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ওই রাতেই হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের সহকারি চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত অনেক রোগি এখানে আনা হয়েছে। এদের কিছু মূর্মুর্ষ রোগি সরাসরি রামেক হাসপাতালে নেয়া হয়েছে। শুনেছি সেখানে একজন মারা গেছেন। এছাড়া অল্প আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। এ ব্যাপারে পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ওসি মোফাকারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদপুর জেলা থেকে যাত্রী নিয়ে বাসটি রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে বিড়ালদহ এলাকায় আসামাত্র চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এ ঘটনায় ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়। তবে আহতদের মধ্যে একজন রামেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। এদিকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com