বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পুলিশের জিম্মায় মামুনুল হক, চলছে জিজ্ঞাসাবাদ

Reading Time: < 1 minute

বাংলাদেশ হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এক নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার রয়েল রিসোর্ট হোটেলে অবরুদ্ধ হয়েছেন। খবর পেয়ে-১১ এএসপি জসিমউদ্দিন চৌধুরী পিপিএম, পুলিশের এএসপি, সহকারি কমিশনার (ভূমি) ও সোনারগাঁ থানার ওসি ঘটনাস্থলে হাজির হয়েছেন।

জানা যায়, আল্লামা মামুনুল হক আজ দুপুরে সোনারগাঁয়ের তিনতারকা হোটেল রয়েল রিসোর্টে একজন নারীসহ প্রবেশ করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা হাজির হয়ে তাকে আটক করে এবং তার সঙ্গে নারীর পরিচয় জানতে চান। তিনি এর সদুত্তুর দিতে না পারায় এলাকাবাসী তাকে ঘিরে রাখে।

গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার সঙ্গে থাকা নারী তার বিবাহিত স্ত্রী। সে তাকে দুই বছর যাবত বিয়ে করেছে। তবে কোনো প্রশ্নের সঠিক জবাব তিনি দিতে পারেননি। খবর পেয়ে র‌্যাব ১১ এএসপি জসিমউদ্দিন চৌধুরী পিপিএম, পুলিশের এএসপি, সহকারি কমিশনার (ভূমি) ও সোনারগাঁ থানার ওসি ঘটনাস্থলে হাজির হয়েছেন। তারা মহিলার পরিচয় নিশ্চিত হতে কথা বলছেন।

সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আমরা সেখানে গিয়েছিলাম। এখন স্থানীয় পুলিশ কর্মকর্তারা সেখানে আছেন। তারা মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com