মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:০১ অপরাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

বাঁচতে চায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু আফরিন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রংপুর:
রংপুরের শিশু আফরিন আক্তার বয়স ৬ বছর। এত অল্প বয়সেই সে থ্যালাসেমিয়া নামক রোগে আক্রান্ত হয়ে পড়ে। বর্তমানে শিশু আফরিন বাঁচতে চায়। রোগ থেকে চায় মুক্তি পেতে। মাসহ পরিবার চায় শিশুর প্রাণ বাঁচাতে। কিন্তু ইতিমধ্যেই শিশু আফরিনের চিকিৎসা করাতে গিয়ে মা-বাবা নিঃশ্ব হয়ে গেছেন। এখন অর্থ সংকট ও চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত আফরিন। তার বাড়ি রংপুর নগরীর তাজহাট মেট্রো থানার আরাজী তামপাট এলাকায়। সে ওই এলাকার আনছার আলী ও রশিদা দম্পত্তির মেয়ে।শিশুটির পরিবার জানায়, আফরিনের বয়স যখন আটমাস তখন তার শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। পরে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা করলে মারাত্মক রোগ থ্যালাসেমিয়া ধরা পড়ে। তখনি মা-বাবাসহ পরিবারে যেন নেমে আসে অন্ধকার। কারণ দরিদ্র পরিবারটির পক্ষে শিশু আফরিনকে চিকিৎসা করা সম্ভব নয়। খরচও অনেক। এ রোগে আক্রান্তদের সুস্থ থাকার জন্য সারাজীবন নিয়মিত রক্ত দিতে হয়। এক ব্যাগ রক্ত পাওয়ার জন্য অনেক খাটুনি খাটতে হয়। রক্ত চাইতে গিয়ে অনেকেই বিরক্তবোধও মনে করেন।
শিশুটির মা রশিদা বেগম জানান, আফরিন ছোট থেকেই এই রোগে আক্রান্ত। প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজী বিভাগের প্রধান সহকারি অধ্যাপক ডা.একেএম কামরুজ্জামানের নিকট চিকিৎসা গ্রহণ করা হয়। এছাড়াও বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করার পর ঢাকার থাইরয়েড কেয়ার হাসপাতাল এ্যান্ড ডায়াগনিস্টক সেন্টারে ভর্তি করা হলে সেখানর চিকিৎসকরা তাকে আরোও উন্নয়ত চিকিৎসা গ্রহণ করতে বলেন। গরিব মানুষ কিভাবে উন্নত চিকিৎসা করাবো।
তিনি বলেন, তার মেয়ে আফরিনের চিকিৎসা চালাতে গিয়ে তিনিসহ পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে ধারদেনা করে চিকিৎসা চালাচ্ছেন। কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। থ্যালাসেমিয়া চিকিৎসার খরচও অনেক। চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই। তাই শিশু আফরিনের জীবন বাঁচানোর জন্য আপনাদের সাহায্য প্রয়োজন। তিনি সরকার প্রধানসহ জনপ্রতিনিধি ও বিত্তদানদের সহযোগিতা কামনা করেছেন।সাহায্য পাঠানোর জন্য- মোছা: রশিদা বেগম, হিসাব নং- ৫০০৬২০১০০৭৫৭৫, সোনালী ব্যাংক লিঃ, মাহিগঞ্জ শাখা, রংপুর মহানগর অথবা ০১৮২৬-১৬৬৯৭৪ নগদ নম্বর যোগাগোগ করুন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com