মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক

পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

পাবনায় ডিবি পুলিশ ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ এক ব্যক্তিকে আটক করেছে। আজ রোববার দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনার একটি আভিযানিক দল পাবনা শহরের স্টেডফাস্ট কুরিয়ার থেকে নকল লেবেলযুক্ত ৮ (আট) কার্টন ভেজাল ম্যাজিক মশলা জব্দ করে। সেখান থেকে হেমায়েতপুর মেন্টাল পাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ সবুজ ইসলাম (৪২) কে আটক করেছে। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমেল হক-এর উপস্থিতিতে তার বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও ৯ (নয়) কার্টন নকল লেবেলযুক্ত ভেজাল ম্যাজিক মশলা, ৩ (তিন) বস্তা ভেজাল ম্যাজিক মশলা, আধা বস্তা টেস্টিং সল্ট এবং ভেজাল পণ্য প্রস্তুত ও মোড়কজাতকরণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানকালে আটক ব্যক্তি জব্দকৃত পণ্য উৎপাদন ও সংরক্ষণের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন। এ প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমেল হক তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করেন এবং জব্দকৃত সকল ভেজাল পণ্য ও সংশ্লিষ্ট উপকরণ ধ্বংসের নির্দেশ প্রদান করেন।

জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও নকল খাদ্যপণ্য উৎপাদন, মজুদ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা-র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com