বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনায়নসহ সর্বোপরী সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি যে কর্মসূচি গ্রহণ করেছেন

Reading Time: < 1 minute

আর কে আকাশ, পাবনা :

পাবনায় এবিএস ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বেসরকারি সংস্থা রূপান্তর পাবনা কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) পাবনার মালিগাছা ইউনিয়নের রামানন্দপুরে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।  কর্মসূচি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বৃক্ষপ্রেমী রোটা. মো. আলতাফ হোসেন। তিনি বলেন, পাবনা এবিএস ফাউন্ডেশন কমিউনিটি এলাকায় শোভাবর্ধনকারী, বিলুপ্তপ্রায়, ঔষধী, ফলদ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করে আসছে। সে ধারায় আজ আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালে হবে না, এর সঠিক পরিচর্যা করতে হবে। গরু ছাগলের আক্রমণ থেকে রক্ষার জন্য ভালোভাবে ঘেরা দিতে হবে। চারা যেন হেলে না পড়ে তার জন্য ব্যবস্থা নিতে হবে, খুঁটি দিতে হবে, পানি ঢালতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে লেখক ও নদী গবেষক ড. মো. মনছুর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনায়নসহ সর্বোপরী সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি যে কর্মসূচি গ্রহণ করেছেন তা আপনাদের সহযোগিতা পূর্ণতা পাবে। আসুন আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায়, ধরিত্রী রক্ষায়, সবুজ বাংলাদেশ গড়াতে প্রত্যেকে মাথাপিছু একটি করে গাছ লাগাই। রূপান্তর পাবনার নির্বাহী পরিচালক শামসুল আরেফিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পাবনা আধুনিক উপশহর বাস্তবায়ন কমিটি (বেইস ক্যাম্প)-এর প্রচার সম্পাদক মো. রাসেদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান হোসেন এবং রামানন্দপুর শাহজাহান আলী শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নাসির উদ্দীন।
অনুষ্ঠানে এসময় গ্রীণ টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, সবজাল মোল্লা, ফারুক হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে স্থানীয়দের মাঝে দেড় শতাধিক বিভিন্ন জাতের কলমের আম, আমড়া, পেয়ারা, কাঁঠাল, অরবরই, নিম, কাঠবাদাম, দেবদারুর গাছ বিতরণ করা হয়। এসময় অতিথিগণ রামানন্দপুর শাহজাহান আলী শাহী জামে মসজিদ চত্বরে দুটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com