মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বাঘাইছড়িতে বন্যার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ

বাঘাইছড়িতে বন্যার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ

Reading Time: < 1 minute

মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি :
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২৪ সালে সংগঠিত বন্যা পরবর্তীতে ৫৫০ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত সভা শেষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আলোচনা সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা ইউনিটের প্রজেক্ট অফিসার রাসেল বণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, বিশেষ অতিথিদের মধ্যে আজীবন সদস্য ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, আজীবন সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এ এস আই ওয়াহিদুল আলম প্রমুখ। বক্তারা রেড ক্রিসেন্ট সোসাইটি পুরো বিশ্বজুড়ে মানতার কল্যাণে উল্লেখযোগ্য কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং বাঘাইছড়ি উপজেলার বন্যার্তদের খাদ্য সামগ্রী সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা সভা শেষে উপজেলার ৮ ইউনিয়নের ২০০ এবং পৌরসভা এলাকায় ৩৫০ সর্বমোট ৫৫০টি বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেজে ৭.৫ কেজি চাল, ১ কেজি মুসুর ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম লবন ও ১ কেজি সুজি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com