সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার

Reading Time: < 1 minute

মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি :
বাঘাইছড়িতে পৌর বিএনপির সদস্য মোঃ নাছির ও পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ বখতেয়ার কে দলীয় সকল পদ পদবী থেকে বহিস্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানে হয়।
শনিবার ১৪ সেপ্টেম্বর রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক এ্যাডঃ মামুনুর রশীদ মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ স্বার্থে জনমতে আতঙ্ক সৃষ্টি,মানুষকে হুমকি ধামকি, ভয়ভীতি প্রদর্শন,দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, দলের নেতা কর্মীদের শারিরীক নির্যাতন সহ দলের নীতি আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্ম লিপ্ত থাকা সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এরূপ অপকর্ম থেকে বিরত থাকার জন্য বরং বার কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা বিএনপি’র পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু আপনারা দলের সকল নির্দেশনা অমান্য করে এসকল গণতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করেছেন। আপনার এ সকল দলীয় কর্মকাণ্ড গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী হওয়ায় ৫(গ) ধারা মোতাবেক অভ্যন্তরিক-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে আপনাকে দলের প্রাথমিক সদস্যপথ সহ দলের সকল পর্যায়ে /অঙ্গ সংগঠনের পর থেকে অব্যাহতি প্রধান পূর্বক সাময়িক বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অদ্য তারিখ হতে কার্যকারিতা হবে। এবিষয়ে বহিষ্কৃত কাউকে ফোনে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com