বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

বাঘা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল সহ ১ নারী আটক

Reading Time: < 1 minute

আবুল হাশেম,বাঘা রাজশাহী:
রাজশাহীর বাঘায় ১শ ১৮ বোতল ফেন্সিডিলসহ এক নারী কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬অক্টোবর) গভীর রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মহাজনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী সাগরী বেগম(৩৫) তিনি শামসুল প্রামানিক(৪৫) এর স্ত্রী।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে এসআই আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ১শত ১৮ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ সাগরী বেগম নামের এক নারী কে তার নিজ বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়।
এস আই আব্দুল কুদ্দুস হোসেন জানান, ওসি স্যারের নির্দেশক্রমে মাহাজনপাড়া এলাকার শামসুল প্রামানিকের (৪৫) নিজ বাড়ীর স্বয়ন কক্ষের খাটের নিচে রক্ষিত মোট ১শত ১৮ বোতল ভারতীয় অবৈধ কোডিন যুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করি। এ সময় মাদক ব্যবসায়ী শামসুল প্রামানিক ও মনিরুল ইসলাম মনি (৩০) পালিয়ে গেলে শামসুল প্রামাণিকের স্ত্রী সাগরী বেগম কে আটক করি। উদ্ধারকৃত ১শ ১৮ বোতল ফেন্সিডিল এর সিজার মূল্য প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ফেন্সিডিলসহ সাগরী বেগম কে আটক করা হয়েছে । তার স্বামীসহ ২জন পলাতক রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার দিয়ে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com