শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর মোহনপুর থানা এলাকায় র‌্যাব-৫, এর অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ নায়েব আলী নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।
রবিবার (২৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে রাজশাহীর মোহনপুর থানার হরিদাগাছি এলাকার কেশরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
গ্রেফতার নায়েব আলী, সে রাজশাহীর মোহনপুর থানার হরিদাগাছি এলাকার কেশরহাট বাজার এলাকা বাসিন্দা।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, গ্রেফতার নায়েব আলী নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে ভারতীয় সিমান্ত এলাকা থেকে ইয়াবা ও জাল নোট সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক কারবারীদের কাছে বিক্রি করে আসছিলো।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মোহনপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে মোহনপুর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com