মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বিদ্যুতের দাম বৃদ্ধি করলে লাঠি মিছিল হবে : মোমিন মেহেদী

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নতুনধারার রাজনীতিকেরা বরাবরই ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে, তারই ধারাবাহিকতায় বিদ্যুতের দাম বৃদ্ধি করলে লাঠি মিছিল হবে। প্রতীকী এই লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশে সকলকে অংশ নেয়ার অনুরোধ জানাচ্ছি। ২৭ নভেম্বর সকালে ২০৫ বিজয় নগরস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে অনুষ্ঠিত বাৎসরিক পরিকল্পনা সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার রামেন্দু কুমার শীল, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ইমরান আহমেদ, হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।
মোমিন মেহেদী এসময় আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি কোন তথাকথিত জোট-ফ্রন্ট-মঞ্চ বা মোর্চার রাজনীতিতে যুক্ত হবে না। কেননা, প্রতিটি জোট-ফ্রন্ট-মঞ্চ বা মোর্চাই গণবিরোধী-দুর্নীতিবাজদেরকে পৃষ্টপোষকা দিচ্ছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশ ও দেশের মানুষের কল্যাণের রাজনীতি করবে বরাবরের মত। আর তাই মশারী-চুলা-কাফন-তরকারি-কফিন-মশাল-ভূখা মিছিলসহ ব্যতিক্রমী বিভিন্ন আন্দোলনের ধারাবাহিকতায় আগামীতে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার ও সংশ্লিষ্টরা সরে না আসলে ‘লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ’ শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com