বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ময়মনসিংহে একাধিক প্রতারক চক্র সক্রিয় আটক ৩

Reading Time: < 1 minute

কামরুল ইসলাম, ময়মনসিংহ :
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ প্রতারণা চক্রের তিন সদস্যকে মিডিয়ার সামনে হাজির করেন। যুবক ও বৃদ্ধ বয়সের প্রতারক এই প্রতারণা চক্রের সদস্য। বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা সহ গ্রাম পর্যায়েও রয়েছে তাদের বিশাল নেটওয়ার্ক।
প্রতারণা চক্রের সদস্যরা চাকুরী নামের সোনার হরিণ হাতের মুঠোয় নিয়ে নিয়ে নগর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ায়। চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেকার সহজ, সরল জনগণের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
আটককৃত প্রতারক চক্রের সদস্যরা হলেন, জামালপুর জেলার মেলান্দহ থানার ছাবিল্লাহপুর গ্রামের ছামিউল আলম (৬৬), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কুড়িপাড়া গ্রামের জালাল উদ্দিন (৭৫), মুক্তাগাছা উপজেলার রহিমবাড়ি গ্রামের সোহরাব আলীর ছেলে মারুফ মিয়া (১৯) ।
আটকৃতরা চাকুরী দেয়ার কথা বলে টাকা নেয়া ও বিভিন্ন স্থানে নিজেদের অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণা করে আসছিল।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২১ উপলক্ষে ময়মনসিংহ জেলায় একাধিক প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রতারক চক্রের প্রতারণা কাজে জড়িত অন্যদেরও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com