সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

যক্ষ্মাকে রুখতে হলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন-ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন,
বাংলাদেশ থেকে অনেক মহামারী দূর হয়েছে, যক্ষাও দূর হবে। যক্ষা নির্মূলে
সরকার যথাসাধ্য কাজ করে যাচ্ছে, সরকারের সাথে সব শ্রেণী পেশার মানুষকে
গুরূত্বসহকারে কাজ করে যেতে হবে। যক্ষ্মাকে রুখতে হলে সবার ঐক্যবদ্ধ
প্রচেষ্টা প্রয়োজন।আজ (বুধবার) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে স্বাস্থ্য
অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি (এন, টি, পি) এর নেতৃত্বেএবং স্টপ ঢিবি পার্টনারশীপ-ইউএনওপিএস-এর সহযোগিতায় আইসিডিডিআর,বি এবং
প্রিপ ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত যক্ষা নির্মূলে সংসদীয় ককাসের মতবিনিময়
সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব
কথা বলেন।মতবিনিময় সভায় ফখরুল ইমাম এমপির সভাপতিত্বে এবং যক্ষা নির্মূলে সংসদীয় ককাসের সদস্য সচিব আরমা দত্ত এমপির সঞ্চালনায়, সংসদ সদস্য শিরীন আহমেদ,সুলতানা নাদিরা, জিন্নাতুল বাকিয়া, শবনম জাহান, খোদেজা নাসরিন আক্তার হোসেন, জাকিয়া পারভীন, নার্গিস রহমান, জাকিয়া তাবাস্‌সুম এবং আফরোজা হক অংশগ্রহণ করেন।ডেপুটি স্পীকার বলেন, যক্ষ্মা সম্পর্কে সচেতনতার অভাব এই রোগ নির্মূলে অন্যতম একটি বাধা। যক্ষ্মা নিয়ে সচেতনতা ও সনাক্তকরণের হার বৃদ্ধিতে এবং ঝুঁকি কমিয়ে আনতে কমিউনিটি ক্লিনিক এর পাশাপাশি সাধারণ মানুষদের সম্পৃক্ত করা জরুরী এবং সাথে সাথে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন।মতবিনিময় সভার সভাপতি বলেন – বাংলাদেশে এর আগে কালাজ্বর, ম্যালেরিয়া,কলেরার মত মহামারী ছিল, এখন নেই। যক্ষা নির্মূলেও বাংলাদেশ সফল হবে। সংসদ সদস্য হিসেবে যক্ষার ভয়াবহতা আমাদের নির্বাচনী এলাকায়, জাতীয় সংসদের বক্তব্যে ও বিভিন্ন আলোচনায় তুলে ধরে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।মতবিনিময় সভায় আইসিডিডিআর`বির সিনিয়র টিবি মিটিগেশন এন্ড কোর্ডিনেশন এডভাইজার, ডা. আজহারুল ইসলাম খান আইসিডিডিআর`বি ও প্রিপ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com