সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রণেশ মৈত্রের মরদেহে ডেপুটি স্পীকারের শ্রদ্ধাঞ্জলি

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
জাতির পিতার একজন প্রিয় মানুষ ছিলেন রণেশ মৈত্র। সাংবাদিকতা ও সাহিত্যে তাঁর ছিল সাবলীল পদচারণা। তার মৃত্যু শুধু পাবনার নয়, দেশের জন্য অপূরণীয় এক ক্ষতি। মহান মুক্তিযুদ্ধের সংগঠক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট, সাংবাদিকদের নিকট অনুকরণীয় ব্যক্তিত্ব রণেশ মৈত্রের মৃত্যুতে দেশ একজন জ্ঞানী-গুণী ব্যক্তিত্বকে হারাল। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে রণেশ মৈত্রের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন। পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গোলাম ফারুক প্রিন্স, এমপি রণেশ মৈত্রের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় রণেশ মৈত্রের ২ ছেলে ও ২ মেয়েসহ নাতি-নাতনীগণ উপস্থিত ছিলেন। ডেপুটি স্পীকার বলেন, রণেশ মৈত্রের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে, এক সাথে রাজনীতি করেছি, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। রাজনীতি করতে গিয়ে একসাথে কারাবরণও করেছি। অনেক ত্যাগী একজন মানুষ ছিলেন তিনি। দেশের সংকটের মুহুর্তগুলোতে লেখনীর মাধ্যমে জোরালো ভূমিকা রেখেছেন তিনি। দেশকে অনেক কিছু দিয়ে গিয়েছেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করছি। মহান এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক,পাবনা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com