মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রাজধানীর কেরানীগঞ্জের একটি জুয়েলার্সের দোকান থেকে চুরি হলো ১৫০ ভরি স্বর্ণ

Reading Time: < 1 minute

মোঃ সাইমুম আনাম সাজিদ, ঢাকা:
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে ১৫০ ভরি স্বর্ণের ও দুই কেজি রূপার গহনা চুরি হয়েছে। সোমবার (১ আগস্ট) গভীর রাতে উপজেলার কলাতিয়া বাজারের মন্দির মার্কেটের কাঁকন জুয়েলার্স নামে ওই প্রতিষ্ঠানের টিনের চাল কেটে এসব গহনা চুরি করা হয়। চুরি হওয়া গহনার দাম প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। জুয়েলার্সটির মালিক কানাই চন্দ্র মৃধার ছোট ভাই চানতোষ চন্দ্র মৃধা বলেন, আমার ভাই গতকাল রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে আসেন। দোকানের কারিগর সকালে দোকান খুলে দেখে, সিন্দুকসহ সব এলোমেলো। পরে সে আমার ভাইকে ফোন করে ব্যাপারটি জানালে আমরা গিয়ে দেখি গহনা সব উধাও। কলাতিয়া পুলিশ ফাঁড়ির আধা কিলোমিটারের ভেতরে, বাজারের মাঝখানের দোকানে এমন চুরির ঘটনা ঘটলে মানুষ যাবে কোথায়? বাজার কমিটির পাহারাদারদের অবহেলাও এড়ানো যায় না।
দোকানের মালিক কানাই চন্দ্র মৃধা জানান, দোকানের টিনের চাল, রডের জালি কেটে এবং দু’টি সিন্দুকের প্রায় ১২টি তালা ভেঙে প্রায় দেড়শ’ ভরি স্বর্ণের ও দুই কেজি রূপার গহনা নিয়ে গেছে। যার মধ্যে বন্ধকের গহনাও ছিল। দোকানে থাকা এটিএম কার্ড থেকেও এক লাখ টাকা তুলেছে চোরের দল। দোকানে এতো সিকিউরিটি দিয়েও চুরি থামানো গেল না। আমি কোথা থেকে মানুষের স্বর্ণ ফেরত দেব। আমার আর কিছুই রইল না।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, পুলিশ সুপার হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবিরসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাছাড়া ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছেন। পিবিআই, এনএসআই কর্মকর্তারাও ঘটনাটি আলাদাভাবে তদন্ত করছেন। আমরা কিছু সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছি।
আশা করছি, অতি শীঘ্রই চোর ধরা পড়বে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com