মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রাজবাড়ীতে জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন ২জন আটক

Reading Time: < 1 minute

রাজু আহমেদ রাজবাড়ী :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে পারিবারিক জমি নিয়ে বিরোধে দুই চাচাত ভাইয়ের মারামরিতে তুষার খলিফা (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১৫মে) উজানচর জমিদার ব্রিজের দক্ষিণ-পূর্ব দিকের বিশ্বনাথপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের পাশে। পারিবারিক সুত্রে জানা যায়, আসলাম ও পলাশ নামে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। উক্ত মারামারির ঘটনায় আসলামের ছেলে তুষার খলিফাকে তার চাচা পলাশ খলিফা ও তার ছেলে বাধন খলিফা ছুরি দিয়ে কুপিয়ে গুরত্বর আহত করে। গুরুতর আহত তুষার খলিফাকে স্থানীয় লোকজন ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয়রা জানান, নিহত তুষার খলিফার পিতা আসলাম ও চাচা পলাশের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।তুষারের বড় চাচী লাবনী বেগম বলেন বাঁধন আগে থেকেই উচ্ছৃঙ্খল । এই বাঁধন আমার ছেলে সাকিবকে প্রায় এক বছর আগে ছুরি দিয়ে আঘাত করছিল । শনিবার সকালে আমার ভাতিজা তুষারকে হত্যা করল। আমরা এই হত্যার বিচার চাই। আমরা বাঁধন এর ফাঁসি চাই। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার এসআই মামুন জানান, নিহত তুষারের হত্যাকারী হিসাবে তার চাচি ফেরদৌসী বেগম ও চাচাতো ভাই বাধন খলিফা কে আটক করা হয়েছে।এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com