শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি পারাপারে অতিরিক্ত টাকা নিচ্ছিলেন বিআইডব্লিউটিসির কর্মচারী

Reading Time: < 1 minute

রাজু আহমেদ রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে প্রচন্ড ভিড় বেড়েছে যাত্রী ও যানবাহনের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে পারাপারের টিকিট কাউন্টার থেকে অতিরিক্ত টাকা আদায় করছিলেন সেখানে কর্তব্যরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এক কর্মচারী। আজ শুক্রবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে ওই কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম। সাজা পাওয়া ওই কর্মচারীর নাম গোলাম মোস্তফা। তিনি কাউন্টারে বিআইডব্লিউটিসির টার্মিনাল তত্ত্বাবধায়ক হিসেবে কর্তব্যরত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিসির ফেরি পারাপারের টিকিট কাউন্টার থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি টাকা আদায় করা হচ্ছে বলে কয়েক গাড়িচালক উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন। সত্যতা পাওয়ায় গোলাম মোস্তফাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলার পরিষদ মিলনায়তনে ঈদ উপলক্ষে দৌলতদিয়া ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও আজিজুল হক

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com