বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষের তীব্র চাপ

Reading Time: < 1 minute

রাজু আহমেদ রাজবাড়ী:
ঈদ শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। তবে এ সময় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রবিবার (১৬ মে) সকাল থেকেই ঢাকামুখী যাত্রী ও ছোট গাড়ির চাপ দেখা যায় ফেরিঘাট এলাকায়। এদিকে, গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া প্রান্তে আসছেন যাত্রীরা। জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। রবিবার থেকে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় অনেকেই ঢাকায় ফিরছেন। ফলে প্রতিটি ফেরিতে গা ঘেঁষাঘেঁষি করে পার হচ্ছে যাত্রী ও যানবাহন। আলম মিয়া নামে এক যাত্রী জানান, তিনি পরিবার নিয়ে বাড়িতে এসেছিলেন। রবিবার থেকে অফিস খোলা। তাই ঢাকায় যাচ্ছেন। অতিরিক্ত ভাড়া দিয়ে ঘাট পর্যন্ত এসেছেন মাহিন্দ্রা ও অটোরিকসায়। আরেক যাত্রী হান্নান শেখ জানান, চাপ বাড়ার আগে ঢাকায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন। কিন্তু ঘাটে মানুষের চাপ রয়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। চাপ আরো বাড়বে বলে ধারণা করছি। বর্তমানে এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com