বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

রাজশাহীতে নগদ কর্মীকে ছুরি মেরে ৫ লাখ টাকা ছিনতাই

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাাজশাহী:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দিন-দুপুরে নগদ ডিস্ট্রিবিশন সেলস অফিসার জাহিদ হাসানকে ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা নিয়ে গেছে তার দুইটি মোবাইল ফোনও।
রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার জয়নগর-বাগলপাড়া ফাঁকা সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পর পুলিশ ছিনতাইকারিদের চিহ্নিত করতে তদন্ত শুরু করে।
নগদের ডিস্ট্রিবিশন সেলস অফিসার জাহিদ হাসান বলেন, সকালে রাজশাহী থেকে দুর্গাপুর উপজেলায় যান। নগদের বিভিন্ন দোকানে টাকা বিতরণ ও উত্তোলণ করেন। দুপুর দেড়টার দিকে তিনি উপজেলার দাওকান্দি যাবার পথে জয়নগর-বাগলপাড়া ফাঁকা সড়কে তিনজন লোক তাঁর গাড়ি গতিরোধ করে প্রথমে ছুরিকাঘাত করেন। এতে তিনি আহত হন। এসময় তারা টেনে হেঁছড়ে টাকার ব্যাগটি কেড়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ছিল পাঁচ লাখ ১৬ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন। তিনজনের মধ্যে দুইজন হেলমেট পরিহিত ও একজন মুখে রুমাল বেধে ছিল।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরে করে। খোয়া যাওয়া টাকা ও মোবাইল উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com