বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

News Headline :
শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে পুরস্কৃত রাসিক পাবনার আমিনপুরে নিখোঁজ ব্যবসায়ীর আগুনে পোড়া লাশ মিলল হলুদ ক্ষেতে পাবনার সাঁথিয়ায় শিক্ষার্থীকে হত্যার সন্দেহ থাকলেও ময়নাতদন্ত ছাড়াই দাফন রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি নারীসহ গ্রেপ্তার ২ রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ পাবনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য নীলফামারী থেকে গ্রেফতার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক  কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি নারীসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি নারীসহ গ্রেপ্তার ২

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীতে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো: নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকার সুলতানা (৩৯) ও তেরখাদিয়া ডাবতলা এলাকার মোঃ আসলাম আলী (৫৫)। মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।
মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, প্রায় দুই মাস আগে মনোয়ার হোসেন মানুর সঙ্গে মোবাইল ফোনে সুলতানার পরিচয় হয়। গত রোববার বিকালে সুলতানা তাকে ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীর ভাড়া বাসায় দাওয়াত দেন। সেখানে যাওয়ার পর আগে থেকে অবস্থান করা কয়েকজন ব্যক্তি দরজা বন্ধ করে তাকে আটকে রাখেন বলে অভিযোগ করা হয়েছে। তাদের মধ্যে দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন।
পরে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ভয়ভীতি ও মারধর করা হয়। পরে পরিবারের সদস্যদের ফোন করে টাকা আনতে বাধ্য করা হয়। নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৬ হাজার ৭০০ টাকা পাঠানো হলে ২৬ হাজার ৩০০ টাকা উত্তোলন করা হয় এবং আরও টাকা দাবি করে ভুক্তভোগীর কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
মামলার তদন্তে সোমবার বিকালে ওই বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে ১লাখ ৩৪ হাজার টাকা, তিনটি স্ট্যাম্প ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com