বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রাজশাহীর পবায় পিপিআর রোগ নির্মূলে বিনামূল্যে টিকা পাবে আড়াই লাখ ভেড়া ও ছাগল

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীর পবা উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ছাগলের পিপিআর রোগ নির্মূলে লক্ষ্যে বিনামূল্যে টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে নওহাটা পৌর এলাকার কাজীপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আকতার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অভিজিত সরকার।এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার।উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় পবা উপজেলার আড়াই লাখ ভেড়া ও ছাগলকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে।
পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার জানান, পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় বিনামূল্যে টিকা ক্যাম্প আয়োজনের মাধ্যমে আড়াই লাখ ছাগলের টিকা প্রদান করা হবে।তিনি আরো জানান, টিকা প্রদান ক্যাম্পেইন কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করার জন্য পবা উপজেলার প্রত্যকটি পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক টিকা প্রদানকারী টিম গঠন করা হয়েছে। উদ্বোধনী ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক ছাগল উপস্থিত ছিল। এই ক্যাম্পেইন প্রোগ্রামটি চলবে ৩০ সেপ্টেম্বর হতে ০৯ অক্টোবর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com