মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু আক্রান্ত ১২ শিক্ষক-শিক্ষার্থী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
দেশে ডেঙ্গু সংক্রমণ প্রকট। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে এ রোগের সংক্রমণ ও মৃত্যু। এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২ শিক্ষক-শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ।জানা যায়, ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু সংক্রমণ রোধে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে হল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নসহ মশক নিরোধক কার্যক্রম পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ডেঙ্গু সচেতনতায় সংশ্লিষ্টদের কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতির কথা বিবেচনা করে গত সপ্তাহে সভা ডেকে সচেতনতা বৃদ্ধিসহ বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে প্রত্যেক হল প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু এখন তারা কেন কার্যকরী কোনো ব্যবস্থা নেয়নি, সেটা অবশ্যই জানতে চাইবো।বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের তথ্য মতে, গত ১৫ দিনে প্রায় ২৭০ ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। প্রতিদিন জ্বর নিয়ে অনেক শিক্ষার্থী হাসপাতালে আসছেন।সেন্টারের পরিচালক ডা. তবিবুর রহমান শেখ বলেন, অনেকে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ক্যাম্পাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তবে এখনই সবাইকে সচেতন হতে হবে। রাতে অবশ্যই মশারি টানিয়ে ঘুমাতে হবে। একইসঙ্গে ক্যাম্পাসে মশা নিরোধক কার্যক্রম জরুরি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com