বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রাজশাহী মহানগরীতে দু’টি মোবাইল উদ্ধার করে শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন ওসি তুহিন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে হারিয়ে যাওয়া দু’টি মোবাইল ফোন উদ্ধার করে রাবি’র দুই শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছেন মতিহার থানার ওসি মোঃ আনোয়ার আলী তুহিন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধায় ভূক্তভোগীদের হাতে তাদের হারানো মোবাইল ফোন তুলে দেন ওসি। ভূক্তভোগীরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ সোহাগ সরকার এবং এন্থ্রোপোলজি ডিপার্টমেন্টে প্রথম বর্ষের শিক্ষার্থী সাইদুর রহমান। মতিহার থানার ওসি মোঃ আনোয়ার আলী তুহিন জানান, গত (২৪ আগস্ট) রাবি শিক্ষার্থী মোঃ সোহাগ সরকারের একটি দামি মোবাইল ফোন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে হারিয়ে যায়। এরপর (৩ আগস্ট) দুপুরে রাবি শিক্ষার্থী সাইদুর রহমানের একটি দামি মোবাইল ফোন বিনোদপুর বাজারে বাজার করার সময় হারিয়ে যায়।
মোবাইল হারানোর পর ওই দুই শিক্ষার্থী পৃথক পৃথক ভাবে মতিহার থানার ওসি’কে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারের জন্য অনুরোধ জানান। তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিবেন বলে আস্বস্ত করেন ওসি। শুরু হয় উদ্ধার অভিযান । আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় মতিহার থানার প্রচেস্টায় বৃহস্পতিবার মোবাইল ফোন উদ্ধার করে শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোন পেয়ে ওসি মতিহার ও থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা। সেই সাথে শিক্ষাথীরা আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাজশাহী মহানগরীতে সাইক্রাইম ইউনিট গঠন ও মহানগরীতে সিসি ক্যামেরার আওতায় আনার মধ্য দিয়ে নগরবাসীকে নিরাপত্তা প্রদান। সেই সাথে জনগণের নিরাপত্তা, চুরি ও ছিনতাই শূন্যের কোঠায় নিয়ে আসা তারই একমাত্র অবদান বলেও উল্লেখ করেন রাবি’র এই দুই শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com