বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রাজশাহী মহানগরীতে ১২জন জুয়াড়ি আটক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় বোয়ালিয়া মডেল থানাধীন খরবোনা নদীর ধার এলাকার একটি টিনের ঘরে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ প্যাকেট খোলা তাস ও নগদ-২০,৩১০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো: মোঃ কালু (৩৫), মোঃ শফি (৩৮), মোঃ শিশির (৩২), মোঃ স্বপন (৩২), মোঃ রিপন(৩৭), শ্রী অলক সরকার (২৮), মোঃ সোহাগ (২৭), মোঃ অমর আলী (৩৮), মোঃ রকি (৩৫), মোঃ কাওসার আলী (৪৪), মোঃ জুয়েল (২৮), মোঃ শফিকুল ইসলাম(৪৮)। তারা সকলেই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধারে একটি টিনের ঘরে জুয়া খেলা চলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১২জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় ৫ প্যাকেট খোলা তাস ও নগদ-২০,৩১০টাকা উদ্ধার করা হয়। এ ব্যপারে আটককৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে। মঙ্গলবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com