শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রাজিবপুরে শতাধিক পরিবারে কেইবি ইয়ুথ ক্লাবের ত্রান বিতরন

Reading Time: < 1 minute

মোঃ শরিফুল ইসলাম,রাজিবপুর কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় গত কয়েকদিনে পানি কমলেও গতকাল থেকে আবারও পানি বৃদ্ধি পাচ্ছে ফলে অসহায় বানভাসি মানুষ গুলোর আবারও খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। পানি কমে যাওয়া ও বৃদ্ধি পাওয়া মধ্যে কাজকর্ম না থাকায় মানুষ কর্মহীন হয়ে পড়ছে। এরই মধ্যে খাদ্যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কেইবি ইয়ুথ ক্লাব।
আজ শনিবার রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর বিল পাড়া,ফটক পাড়া, মধ্যের চরের কয়েকটি গ্রামের বানভাসি শতাধিক পরিবারের মধ্যে চাল ডাল, আলু ও বিস্কুট বিতরণ করেছেন কেইবি ইয়ুথ ক্লাবের সদস্যরা।
কেইবি ইয়ুথ ক্লাবের সভাপতি সাইদুল ইসলাম জুয়েল বলেন আমরা ঢাকা থেকে বিভিন্ন মাধ্যমে দেখেছি কুড়িগ্রামের মানুষের দুর্দশার অবস্থা তাই ক্লাবের সদস্যদের সহযোগিতায় রাতের গাড়িতে এখানে ছুটে এসেছি এখানকার মানুষের সাথে দেখাও হলো জানাও হলো নিজ হাতে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি
বিলপাড়া গ্রামের কুদরত আলী ত্রানের নৌকা দেখে পানির মধ্যে সাতার দিয়ে নৌকায় এসে বলেন আমাদের বাড়িতে কেউ খাবার সাহায্য দেয় না সবাই নৌকা বোজাই করি হামার বাড়ির সামনে দিয়ে যায় তবুও হামাক দেয় না তাই সাতার দিয়ে মুই চলে আসলেম। ত্রানের বস্তা পেয়ে আনন্দে কেদে ফেলেন কুদরত আলী।
এসময় উপস্থিত ছিলেন কেইবি ইয়ুথ ক্লাবের সদস্য অরিয়ন আহমেদ, মোঃ আসিফ, মোঃ সোহান, স্থানীয় গণমাধ্যম কর্মী সোহেল রানা স্বপ্ন, শহিদূর রহমান, শাহাদাৎ হোসেন, আমজাদ হোসেন, শিক্ষার্থীদের মধ্যে ছিলেন নজরুল, ফারুক, দুলাল, মাহাবুব, লাবিবা,জাহিদ,সুমাইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com