বুধবার, ০৩ Jun ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

রাজিবপুর উপজেলা শুভসংঘর ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ

Reading Time: < 1 minute

মো:শরিফুল ইসলাম,কুড়িগ্রাম:
ডেঙ্গুতে মৃত্যু ও রোগী প্রতিদিনই বাড়ছে। আগস্ট-সেপ্টেম্বর ডেঙ্গুর মৌসুম। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর ব্যাপক গরমও পড়েছে। এই রকম পরিস্থিতিতে ডেঙ্গু বাড়ার আশঙ্কা থাকে। তাই ডেঙ্গুতে মৃত্যু নয় চাই সচেতনতা আর এই সচেতনতা বাড়াতে আজ ১৮ জুলাই মঙ্গলবার রাজিবপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছেন।
রাজিবপুর বাজারের পাচঁ মাথা মোড় থেকে শুরু করে হাসপাতাল গেট, সরকার স্কুল,কলেজ মোড়সহ বিভিন্ন লোকালয় জায়গায় ডেঙ্গু সচেতনতার লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণ শেষ উপজেলা শুভসংঘর সাধারণ সম্পাদক মাইদুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে পথসভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাসান সাদিক মাহমুদ, রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজের এর অধ্যাপক জাকির হোসেন ও রাজিবপুর- রৌমারী কালের কণ্ঠ প্রতিনিধি সোহেল রানা স্বপ্ন ।
হাসান সাদিক মাহমুদ বলেন পত্রিকার পাতা খুললে প্রতিদিনই চোখে পড়ে ডেঙ্গুর খবর। আক্রান্ত আর মৃত্যু দেখে এটিই মনে হয়, ডেঙ্গু মহামারি না হলেও কোনো অংশে কম নয়। তাই এই মহামারি হাত থেকে নিজেদের রক্ষা করতে বাড়ির আঙিনা ও আশপাশে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং ভালো ভাবে খেয়াল রাখতে হবে যাতে কোথাও পানি জমে না থাকে। ঘুমানো সময় মশারী বা কয়েল লাগাতে হবে। নিজেদের পাশাপাশি প্রতিবেশীদের সচেতন করার দায়িত্ব আমাদের শুভসংঘর বন্ধুদের নিতে হবে। নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে পরবর্তী ভালো কাজে পাশে থাকা প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সুজন মাহমুদ নুর, সাংগঠনিক সম্পাদক রাসেল রাজ, প্রচার সম্পাদক নাফসান আহমেদ রতন, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক কে এইচ সিয়াম, পরিবেশ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন কার্যকরী সদস্য মিরাজ, সাবিহা জান্নাত,পাপড়ি, শিমু ও কলেজ কমিটির বন্ধু আশিক মাহমুদ, শামীম আহমেদ, মাসিদুল ইসলাম, শাহিন মিয়া, হৃদয় মাহমুদ, সজীব মিয়া শ্রবণ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com