বুধবার, ০৩ Jun ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

রাবিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২ আগস্ট) বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়টির ফার্মেসী অ্যাসোসিয়েশন আয়োজিত এই কর্মসূচির শুরুতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ফার্মেসী বিভাগের সভাপতি অধ্যাপক আজিজ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক।
আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফামের্সী অ্যাসোসিয়েশনের ছাত্র উপদেষ্টা ও ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. শাহনাজ পারভীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, শোকের মাসে আমাদের শুধু শোকের আবহ ধরে রাখলেই হবে না। আমরা যদি শোককে শক্তিতে পরিণত করতে পারি তবেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা দেখানো হবে। আমরা জানি ডেঙ্গু এবারে ভয়াবহ আকারে দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য সবচেয়ে দরকার হল ব্যক্তি পর্যায়ের সচেতনতা। আর এই সচেতনতা বৃদ্ধির জন্য গবেষণারও প্রয়োজন আছে। এজন্য আমি বিশ্ববিদ্যালয়েল ফার্মেসী এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগকে আহŸান জানিয়েছি।উপাচার্য বলেন, অনেক সময় ডেঙ্গুর জন্য যে ওষুধটি দেয়া হচ্ছে, সে ওষুধে কাজ হচ্ছে না। এর কারণ হল প্রতিনিয়ত তার স্বভাব পরিবর্তন হচ্ছে। এজন্য ফার্মেসী বিভাগকে প্রতিবছর ডেঙ্গুর ডাটাবেজ সংরক্ষণ করতে হবে। ডেঙ্গুকে প্রতিরোধ করার উপায় বের করার জন্য, বিজ্ঞান দিয়ে প্রতিহত করার জন্য ফার্মেসী বিভাগ যেন একটি অগ্রণী ভূমিকা পালন করে। এসময় তিনি রাবি ফার্মেসী অ্যাসোসিয়েশনের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।ফার্মেসী বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ড. এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়েল প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় পূর্বের স্থানে এসে শেষ হয়। র‍্যালি চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, রিকশাচালক, দোকানদারসহ সে সময়ে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত নানা পেশাজীবী মানুষের মাঝে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com