রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাবিতে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক পাবলিক হেলথ কনফারেন্স শুরু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিন ব্যাপী শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক পাবলিক হেলথ কনফারেন্স। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০টায় ৩ দিনব্যাপী এই কনফারেন্স শুরু হয়।বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পরিসংখ্যান বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগ হেলথ রিসার্চ গ্রæপের মেম্বর অধ্যাপক মোঃ মনিমুল হক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এম সাহেদ জামান।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান হেলথ রিসার্চ গ্রæপের আহŸায়ক অধ্যাপক মোঃ গোলাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করতে হলে রিসার্চের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। বিশেষ করে পাবলিক হেলথ রিসার্চের ক্ষেত্রে এ সমস্ত পাবলিক হেলথ কনফারেন্সের আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ।অধ্যাপক এম সাহেদ জামান বলেন, দেশের সামাজিক, অর্থনৈতিক এবং তাত্বিক দিক দিয়ে বিশেষজ্ঞরা এই সম্মেলনে তাদের মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন, যা দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।কনফারেন্সে মোট ৪টি ইনভাইটেড সেশন, ২টি প্লেনারি সেশন ও ১০টি কন্ট্রিবিউটেড সেশন অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের শতাধিক জনস্বাস্থ্যবিদ, চিকিৎসক ও গবেষক অংশগ্রহণ করছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com