মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

News Headline :
পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে নওগাঁয় নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ  আইএলও সম্মেলনে যোগ দিতে জেনেভা গেছেন এমপি শিমুল বিশ্বাস পাবনার বিভিন্ন থানা ও ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার

রামেক হাসপাতালে নতুন গাইনি ওটির উদ্বোধন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নতুন গাইনি অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৮নভেম্বর) বেলা ১১টায় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ আনুষ্ঠানিকভাবে নতুন ওটির কার্যক্রম উদ্বোধন করেন। শামীম আহাম্মদ বলেন, গাইনি বিভাগের জন্য নতুন ওটির কার্যক্রম শুরু হলো। এর মধ্যে দিয়ে রামেক হাসপাতালের চিকিৎসাসেবার মান আরেক ধাপ এগিয়ে গেল। কারণ রাজশাহীসহ গোটা উত্তরবঙ্গ এমন কী আশপাশের বিভাগের রোগীরাও এখানে সেবা নিতে আসেন। এসব রোগীদের মধ্যে নারী রোগীর সংখ্যাই বেশি। গাইনি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের চাপও তাই অনেক বেশি। তাই রোগীদের ক্রমবর্ধমান চাপ সামলিয়ে বাড়তি সেবা দিতে এই নতুন ওটির কার্যক্রম শুরু করা হলো। তিনি বলেন, এ হাসপাতালে গড়ে প্রতিদিন অর্ধশত প্রসূতি নারীর সিজার করা হয়। তাদের আগের অপারেশন থিয়েটার বেশ পুরোনো। এজন্য নতুন ওটির দাবি ছিল দীর্ঘ দিনের। যেখানে আধুনিক সব যন্ত্রপাতি থাকবে। তাই নতুন এ ওটি স্থাপন করা হয়েছে। এরই মধ্যে নতুন ওটির ৭০ শতাংশ চলে এসেছে। শিগগিরই শতভাগ যন্ত্রাংশই চলে আসবে। তাই স্বাস্থ্যসেবার মান আরও বাড়বে। নতুন ওটির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান প্রফেসর ডা. রোকেয়া খাতুন, অ্যাসিস্টেন্ট প্রফেসর ডা. নাহিদ সুলতানা, ডা. হোমায়রা শাহরীন শেমি, কনসালটেন্ট ডা. নূর-এ-আতিয়া লাভলি, কনসালটেন্ট ডা. মনোয়ারা বেগম ও রেজিস্ট্রার ডা. মৌসুমী মÐল।
কার্যক্রম শুরুর সময় জানানো হয়, নতুন গাইনি ওটিতে প্রস‚তি নারীদের অপারেশন (সিজার), স্ত্রী রোগের অপারেশন ও ল্যাপরোস্কোপিসহ বিভিন্ন ধরনের সার্জারি করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com