শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

রায়পুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগ

Reading Time: < 1 minute

আহসান হাবীব, লক্ষিপুর:

লক্ষ্মীপুর রায়পুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে মাদ্রাসা-ই তাহফিজুল কুরআন এর সাজ্জাদ (৯) নামের ২ য় শ্রেনীর ছাত্রকে শিক্ষক কর্তৃক একাধিকবার বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। বলাৎকারকৃত ছাত্র ও তার বাবা মায়ের কাছ থেকে জানা যায়, সেপ্টেম্বর মাস থেকে মোট ৭ বার ঐ ছাত্রকে বলাৎকার করে ওই মাদ্রাসার শিক্ষক আব্দুর রশীদ(২৯)। সে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বেগমগঞ্জ গ্রামের ক্বারী হোসাইন আহমদের ছেলে। বিগত ২ বছর যাবত সে ওই মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। বলাৎকারের শিকার শিশু সাজ্জাদ জানায়, বিভিন্ন সময় রাতে সবাই ঘুমিয়ে গেলে শিক্ষক আব্দুর রশীদ ঘুম থেকে তাকে তুলে নিয়ে শিক্ষকের শয়ন কক্ষে নিয়ে মুখ ছেপে ধরে বলাৎকার করতো, এবং কাউকে না বলার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতো, ৭ বার বলাৎকারের পর ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে বাবা মায়ের কাছে শিশুটি বলাৎকারের ঘটনা বলে দেয়। অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ওজায়ের হোসেনকে বিষয়টি জানালে তিনি সাজ্জাদকে প্রাথমিক চিকিৎসা করায় এবং অভিযুক্ত শিক্ষককে সুকৌশলে সরিয়ে দেন। বুধবার (১৬ নভেম্বর) সন্ধা ৬ টায় খবর পেয়ে সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল এবং রায়পুর থানা অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া ঘটনাস্থলে যান। জিজ্ঞাসাবাদে প্রধান শিক্ষক মাওঃ ওজায়ের হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য প্রধান শিক্ষক মাও ওজায়ের হোসেনকে পুলিশি হেফাজতে নেয়া হয়। মাদ্রাসায় শিশু বলাৎকারের বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রুবেল প্রধানিয়া বলেন, তাহফিজুল কোরআন মাদ্রাসায় শিক্ষক কর্তৃক শিশু বলাৎকারের ঘটনা শুনেছি, এ জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই, অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। রায়পুর থানা অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, শিশু বলাৎকারে ঘটনা শুনে উক্ত মাদ্রাসায় গিয়েছি, অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com