শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রোজায় দ্রব্যমূল্য-গাড়িভাড়া বৃদ্ধিরোধে সেনা অভিযান দিন – মোমিন মেহেদী

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদি আহবান জানিয়ে বলেছেন, সারাদেশে সরকারের মন্ত্রী-এমপি-আমলাদের ব্যর্থতার কারণে দুর্নীতি বাড়ছে, আসন্ন রোজায় দ্রব্যমূল্য-গাড়িভাড়া বৃদ্ধিরোধে সেনা অভিযান দিন, তা না হলে লোভি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে নিন্মবিত্ত-মধ্যবিত্তদের জীবন অতিষ্ট হয়ে উঠবে।  ২৯ জানুয়ারি বেলা ১২ টায় বিজয়নগরস্থ কার্যালয়ে ‘পবিত্র রমজানে দ্রব্যমূল্য ও গাড়ি ভাড়া বৃদ্ধিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, বড় বড় সমাবেশ না করে বড় বড় দান কর্মসূচি দিন। সারাদেশে সহায়হীন-নিরন্ন মানুষদের সংখ্যা বাড়ছে, তাদের কথা ভাবুন। ক্ষমতা আজ আছে কাল নেই, কিন্তু জনগণ সারাজীবন আপনাদের ভালো ও মন্দ কাজগুলো মনে রাখবে। বাংলাদেশের মানুষ খুবই দুঃখই, তারা যেই সৎ নেতাকেই আপন করে নিয়েছে, তাকেই ঘাতকরা কেড়ে নিয়েছে। অতএব, বাংলাদেশের মানুষের দুঃখ দূর করার জন্য নীতি-আদর্শ-সততায় অগ্রসর হোন। তিনি এসময় জোট-মহাজোট-ফ্রন্ট-মঞ্চ-মোর্চার রাজনীতির তীব্র সমালোচনা করে আরো বলেন, এই সব নতুন নতুন জোট হলো বাটপারদের ভাগাড়। এসব জোটের নেতাদেরকে ‘না’ বলে লোভ- মোহহীন নিরন্তর রাজপথে থাকা গণবান্ধব নেতৃত্বকে বেছে নিন। যারা আপনাদের সুখে-দুখে পাশে ছিলো-আছে-থাকবে তাদেরকে বুকে টেনে নিন- ভোট দিন। সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান-এর উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক মো. রেজাউল করিম (নাসির তালুকদার), ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানাসহ কেন্দ্রীয় ও স্থানিয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বার্তা প্রেরক-( সাবিনা নূর ) সদস্য, গণমাধ্যম উপকমিটি, এনডিবি । 

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com