রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

লক্ষ্মীপুর রায়পুরে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে রায়পুর পৌর সভার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আহসান হাবীব, রায়পুর লক্ষ্মীপুর :
একটি পরিকল্পিত শহর, দ্রব্যমূল্য সহনশীল ও যানজট নিরসনের লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর সভার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২ টায় পৌর সভা ভবন মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট এর সভাপতিত্বে পীরজাদা আরমান হোসাইন ও রফিকুল ইসলাম বাঙ্গালীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আব্দুল্যাহ মোহাম্মদ শেখ সাদী, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, রায়পুর থানা অফিসার ইনচার্জ ইয়াছিন ফারুক মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর ব্যাবসায়ী সমিতির সভাপতি ও ৩নং চরমোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিক পাঠান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদার হোসেন দেলোয়ার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রায়পুর পৌর সভার সকল কাউন্সিলরবৃন্দ, রায়পুর শহরের ১৪ টি ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এসময় আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক, ন্যায্য মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন রায়পুর পৌর সভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com