বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

শিক্ষার্থীদের অর্জন ও মেধাকে স্বীকৃতি দিতেই আরপিএমপি সবসময় পাশে থাকবে: পুলিশ কমিশনার

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ বলেছেন, উন্নত দেশ ও শিক্ষিত জাঁতি গঠনে প্রয়োজন মানসম্মত শিক্ষার। সঙ্গে শিক্ষার্থীদের প্রণোদনা ও উৎসাহ প্রদান প্রয়োজন। আমাদের সন্তান যেমন আমাদের ভবিষ্যত, তেমনি উন্নত বাংলাদেশের ভবিষ্যত নাগরিক। যেখানে গুণের কদর নেই সেখানে গুণীর জন্ম হয় না। আরপিএমপি মেধাবীদের মূল্যায়নে উৎসাহ প্রদায়ী ও মেধাবৃত্তি প্রদান করে আসছে। তাদের অর্জন ও মেধাকে স্বীকৃতি দিতেই আরপিএমপি সবসময় পাশে থাকবে।
বুধবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ পরিবারের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২৮ কৃতী শিক্ষার্থীকে মেডেল, মেধাবৃত্তি ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
পুলিশ কমিশনার আরও বলেন, ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ পেশায় পুলিশ সদস্যরা নিয়োজিত। অধিকাংশ পুলিশ সদস্যই পরিবারের সদস্যদের সময় দিতে পারে না। তারপরও আমাদের সন্তানরা পিছিয়ে নেই। বিভিন্ন ধরণের প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাচ্ছে। প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। তাদের অর্জন ও মেধাকে স্বীকৃতি দিতে হবে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের গর্বিত অভিভাবকের আসন অলংকৃত করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ ও উপ-পুলিশ কমিশনার (এস্টেট এ- ডেভেলপমেন্ট) মো. আবু সাইম। আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উজ্জ্বল কুমার রায় প্রমুখ। এছাড়াও আরপিএমপির উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারসহ সকল সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফারুক খলিল, কৃতী শিক্ষার্থীদের মধ্যে তাহিয়া তাসনিম (এসএসসি) ও পলাশ রায় (এইচএসসি) ।
সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের মধ্যে ১২ জন এসএসসি ও ১৬ জন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন।এর মধ্যে পুলিশ কমিশনারের মেয়ে অপ্সরা আলীম ঢাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন।###

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com