মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শেরপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
নবাগত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সাথে শেরপুর জেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, ডিজিটাল বাংলাদেশকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ চলছে। আগামীর উন্নত-সমৃদ্ধ ও পরিচ্ছন্ন দেশ গড়ার ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি দায়িত্বশীল সকলকে একযোগে আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে কাজ করতে হবে। তিনি জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকা সন্তোষ প্রকাশ করে বলেন, শেরপুরকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা অব্যাহত রাখতে হবে।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, শেরপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, শেরপুর প্রেস ক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ। পরে শেরপুরের তুলশীমালা ধান জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া উপলক্ষে এক অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুকল্প দাস। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত ‘জনসেবায় জনহাসি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তারের তত্বাবধানে বইটির সম্পাদনা করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুুদুল হক।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com