সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট

সচিব-আমলাদের দুর্নীতি-অপচয়রোধের দাবিতে পথসভা

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি:
সচিব-আমলাদের দুর্নীতি-অপচয়রোধের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে ১৪ ফেব্রুয়ারি সকাল ১০ টায় পল্টন-মতিঝিলে এই পথসভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, হরিদাস সরকার প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নিজেদের আয়েশি জীবন যাপন নির্বিঘ্ন করতে কথায় কথায় তেলের দাম, গ্যাসের দাম, পানির দাম, বিদ্যুতের দাম বাড়ানোর জন্য সরকারকে সচিব-আমলা-সংম্লিষ্ট অসৎ ব্যক্তিরা প্রস্তাব দিচ্ছে। আর সেই প্রস্তাব বুঝে না বুঝে বৃদ্ধির পক্ষে কথা বলছে সরকারের মন্ত্রী-এমপিরা। সচিব-আমলারা জনগণের টাকা অপচয় করে সরকারি গাড়ি ব্যবহার করে সন্তানকে শিক্ষাঙ্গণে পাঠাচ্ছে, বাজার করতে পাঠাচ্ছে সরকারি তেল পুড়িয়ে গাড়ি চালিয়ে। শুধু এখানেই শেষ নয়; উন্নয়নের নামে ১০০-২০০ কর্মকর্তা কর্মচারির জন্য নির্মাণ করছে ১ হাজার লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ভবন। বিশেষ করে নির্বাচন কমিশন, ডাক, পানি, বিদ্যুৎ, বিনিয়োগসহ প্রায় ২৫ টি প্রতিষ্ঠানের ৫০ টি ভবন নির্মাণের নামে ১ লক্ষ কোটি টাকা অপচয় করা হয়েছে। মোমিন মেহেদী এসময় বলেন, উন্নয়নের নামে অপচয় বন্ধ করতে না পারলে দেশের মানুষকে খেসারত দিতে হবে চরমভাবে; যা আমাদের কারোই কাম্য নয়।
পথসভা শেষে নতুনধারার নেতৃবৃন্দ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত করে।

বার্তা প্রেরক- ( সাবিনা নূর )- সদস্য, গণমাধ্যম উপকমিটি, এনডিবি ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com