মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সরাইল নারীর মাথা ন্যাড়া করে ফেসবুকে প্রচার গ্রেপ্তার ১

Reading Time: < 1 minute

শেখ মো. ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরকীয়ায় জড়ানোর অভিযোগ এনে এক নারীর মাথা ন্যাড়া করে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে রাশিদা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাথা ন্যাড়া করে দেওয়া নারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সুহিলপুরে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্বামী মারা যাওয়ার পর ওই নারীর সঙ্গে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মেরাজুলের (৩৫) পরকীয়ায় জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে মেরাজুল ও তার স্ত্রী প্রায়ই বিবাদে লিপ্ত হতেন। গত ২২ জুলাই ওই নারীকে মোবাইল ফোনে তার বাবার বাড়ি আসতে বলেন মেরাজুলের স্ত্রী। ওই নারী সেখানে গেলে মেরাজুলের স্ত্রী ও তার বোন রাশিদা বেগমসহ আরো কয়েকজন মিলে ওই নারীকে মারধর করে এবং বেøড দিয়ে মাথা ন্যাড়া করে দেয় । এমনকি ন্যাড়া করার ভিডিও বৃহস্পতিবার ফেসবুকেও ছেড়ে দেওয়া হয়। সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে রাশিদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com