বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় আরো ১জন আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

আব্দুল বাসেদ,নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতারকৃত মো. আমজাদ হোসেন মাসুদ (৩৩) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আন্তু মিয়াজির বাড়ির মফিজ উল্যার ছেলে।
সোমবার (২৬ জুলাই) দুপুরে গণমাধ্যম কর্মিদের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান।
তিনি আরও জানান, গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী মোল্লার দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নোয়াখালী ২ নং আমলী আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
উল্লেখ্য, চলতি বছরের গত (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কোম্পানীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরে চাপরাশিরহাট বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পেশাগত কাজে গিয়ে ঘটনাস্থলে গুলিবিদ্ধ মুজাক্কির। পরদিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত (২৩ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহত মুজাক্কিরের পিতা। পরে মামলাটির তদন্তভার পায় নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার পর থেকে এ মামলায় আরও ১৮ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় জেলা পিবিআই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com