বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

সালিশে বিচার না পেয়ে যুবকের আত্মহত্যা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীতে ওয়ার্ড কাউন্সিলরের সালিশে মনক্ষুন্ন হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ইয়ামিন (২৩) নামের এক যুবক। ইয়ামিন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বসুয়া এলাকার বাবুর ছেলে।
পরিবারের দেয়া তথ্য মতে, সম্প্রতি ইয়ামিন পরিবারকে না জানিয়ে একটি মেয়েকে নিয়ে বিয়ে করে। এ ঘটনায় প্রতিপক্ষের সাথে ইয়ামিনের সঙ্গে মারামারি হয়।
বুধবার (১৭ আগস্ট) বিষয়টি নিয়ে মীমাংসার জন্য উভয়পক্ষকে নিয়ে ১৪নং ওয়ার্ড কার্যালয়ে সালিশে বসেন কাউন্সিলর। সেই সালিশে পক্ষপাতিত্ব করেন কাউন্সিলর। এতে মনক্ষুন্ন হয়ে ইয়ামিন আত্মহত্যা করে বলে অভিযোগ তুলেছেন তার পরিবারের সদস্যরা।
নিহত ইয়ামিনের পিতা বাবু বলেন, সালিশে বিচার না পেয়ে ইয়ামিন আত্মহত্যা করেছে। এ ঘটনার আমি বিচার চাই। রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, লাশের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইয়ামিন আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, সালিশে বিচার না পেয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এ বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান ওসি। রাসিকের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন বলেন, ইয়ামিন বা তাদের প্রতিপক্ষ কেউই আমার কাছে কোন অভিযোগ দেয়নি। অতএব সালিশ করার কোন প্রশ্নই আসে না। সালিশের বিষয়টি সঠিক নয় বলে জানান কাউন্সিলর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com