রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহতের প্রতিবাদে সাজেকে বিক্ষোভ মিছিল

Reading Time: < 1 minute

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী গোপালগঞ্জে নিজ বাড়িতে যাওয়ার পথে গাড়ি বহরে সন্ত্রাসী হামলা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১ম শ্রেণির আম্পায়ার শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাজেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় সাজেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: রায়হান উদ্দিন। বিশেষ অতিথিদের মধ্যে সাজেক বিএনপি’র যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন, শ্রমিক দলের সভাপতি বাদশা আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন পিন্টু, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, সাজেক থানা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম মানিক, সাজেক থানা ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহমান সাদ্দাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাঘাইহাট বাজারের মূল সড়কে বিক্ষোভ মিছিল শেষে বিএনপি কার্যালয় সম্মুখে প্রতিবাদ সভায় বক্তারা বলেন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক দিদারুল আলম হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com