বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট ছাত্র তৈরি করতে হবে- ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি:
ঢাকা, ২১ জানুয়ারি ২০২৩
ডিজিটালাইজেশনের পর বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ছাত্রসমাজকে জ্ঞান বিজ্ঞানে উন্নত ও স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। তারাই আগামী দিনের উন্নত বাংলাদেশের কাণ্ডারী হবে। ছাত্র-ছাত্রীদের জাতির পিতার ছাত্র জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের নৈতিকতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজ (শনিবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক  টুকু সংসদ ভবনস্থ তাঁর নিজ বাসভবনে পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে আয়োজিত “স্মার্ট স্টুডেন্টস ফর স্মার্ট বাংলাদেশ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশের সামনে ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগানোর অপার সম্ভাবনা রয়েছে। ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে ধুমপান ও মাদকমুক্ত থেকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার নিবেদিত কর্মী হিসেবে তৈরি করতে হবে। ছাত্রদের রাজনীতি হবে শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, ছাত্র সংগঠনের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কোন কমিটি  গঠনের প্রয়োজন নেই।  অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক, সহযোগী অধ্যাপক ড. এস এম নাসিফ শামস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা, পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এবং জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৃহত্তর পাবনা জেলার ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত- (মোঃ শোয়াইব), সহকারী পরিচালক (গনসংযোগ), বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com