মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

২২তম মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে ডেপুটি স্পীকারের সৌজন‌্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি:

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

গতকাল (বুধবার) রাতে বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে গুলশানে তাঁর নিজ বাসভবনে সৌজন‌্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু। এসময় ডেপুটি স্পীকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদের ফলে তাঁদের একই সাথে কারাবরণ করার বেদনাতুর স্মৃতিচারণ করেন। এছাড়া ছাত্র জীবনের বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে প্রতিকূল পরিবেশে দলের জন‌্য লড়ে যাওয়ার স্মৃতি স্মরণ করেন। রাষ্ট্রপতি ও ডেপুটি স্পীকার নির্বাচনে পাবনার দু’জন রাজনীতিবীদকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

স্বাক্ষরিত- (মোঃ শোয়াইব), সহকারী পরিচালক (গনসংযোগ),বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com