মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

৪৯ দিন পর শুরু হলো দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল

Reading Time: < 1 minute

রাজু আহমেদ রাজবাড়ী :
৭ সপ্তাহ বন্ধ থাকার পর দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারের পথ দৌলতদিয়া- পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সোমবার (২৪ মে) সকাল থেকে এ নৌপথে ৩৪টি লঞ্চ চলাচল করছে বলে নিশ্চিত করছেন দৌলতদিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মিলন। জানা গেছে, মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন এই দুই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে লঞ্চ মালিক ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে সরকারি নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হওয়ায় ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে জানিয়েছে লঞ্চ শ্রমিক-মালিকরা। ঈদযাত্রায় এই দুই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ থাকায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পাবনা জেলার যাত্রীদের নৌপথ পারাপারে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তবে এখন সরকারি নির্দেশনায় লঞ্চ চলাচল শুরু হওয়ায় এ নৌপথ ব্যবহাকারী যাত্রীরা সহজেই লঞ্চযোগে পারাপার হতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দৌলতদিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মিলন বলেন, সরকারি নির্দেশনা অনুয়ায়ী পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে সোমবার সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া ২২টি এবং আরিচা-কাজিরহাটে ১২টি লঞ্চ চলাচল করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com